সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » তরুণীর আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
তরুণীর আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছার লতা ইউনিয়নের মুনকিয়ায় গত শুক্রবার মিতু মণ্ডল আত্নহত্যা করার ঘটনায় হত্যার প্রচারণা মামলার প্রধান আসামি সুদীপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বটিয়ঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান,উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুর দাশ মন্ডলের মেয়ের সাথে গত সোমবার বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদীপ্ত মণ্ডলের (২২) বিয়ের দিন ধার্য ছিল। ছেলেপক্ষ সঠিক সময়ে না আসায় বিয়ের লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। এতে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্নহত্যা করে। এ ঘটনায় শনিবার মেয়ের পিতা বাদী হয়ে পাইকগাছা থানা মামলা করে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুদিপ্ত মন্ডলকে গ্রেফতার করে।থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হত্যা প্রচারণা মামলার প্রধান আসামি সুদীপ্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত 