শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ
৪৮৩ বার পঠিত
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

 

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি; জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি দিন দিন বাড়ছে। আর এই ঝুঁকি অন্য অঞ্চলের চেয়ে উপকূলে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে বেশি প্রভাব পড়েছে কৃষি, স্বাস্থ্য ও পানি সহ বিভিন্ন ক্ষেত্রে। এখানে ভূগভ©©©স্থ পানি লবণাক্ত হওয়ায় এবং পুকুরের পানি দূষিত হওয়ায় পানির সংকট কাটিয়ে ওঠা দূরহ। পানি সংকট সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো চেস্টা অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সিসিডিবির স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প বৃষ্টির পানি সংরক্ষণে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের ৬০ টি দুস্থ পরিবারে ১ টি করে দেড় হাজার লিটারের পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করা হয়।    

আজ ৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যনেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বিশ্বাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ফাতেমা বেগম, গাবুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি এম ইমাম হাসান, প্রকল্পের সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ---উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট চিরদিনের। এই সংকট নিরসনে সিসিডিবি বৃষ্টির পানি সংরক্ষণে যে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করছে তা খুবই গুরুত্বপূর্ন। এ ধরনের কাজ অব্যহত রাখার জন্য অনুরোধ করছি। সিসিডিবি এই ইউনিয়নে নতুন নয়। তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। মানুষের পাশে থেকে এধরনের সহযোগিতা করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)