মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ
মাগুরায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দলিত জনগোষ্টীর ৮ দফা দাবীতে বিশ্ব মানবিক মর্যাদা দিবসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা এবং দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে । মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি ঠাকুর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,জেলা শাখার উপদেষ্টা বলরাম বসাক, জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা শাখার সভাপতি হীরালাল কর্মকার,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ হেলা,মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্টীর সম্বনয় পরিষদের সদস্য সচিব শিশির রায় ,সমাজসেবক মনিরুল আলম গুড্ডু ও জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক তপন সরকার প্রমুখ । মানববন্ধনে বক্তারা জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্টীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে,জাত-পাত ও পেশা-ভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উখাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ,সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের “ কোটা ব্যবস্থা ”প্রবর্তনসহ সংগঠনের প্রস্তাবিত ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহবান জানানো হয় ।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 