বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও “দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণী সম্পদ উন্নয়ন” প্রকল্পের অর্থায়নে বুধবার সকালে পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ ও আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, ইউপি সদস্য আবু হাসান গাজী, নূর আলী মোড়ল, নূর আলী শেখ, প্রাণী সম্পদ দপ্তরের মাঠ কর্মী কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান। ক্যাম্পেইনে এলাকার ৫ শতাধিক গবাদিপশু (গরু-ছাগল) কে ফ্রি খুরা ও প্লেগ রোগের ভ্যাকসিনেশন করা হয়।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 