বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়ছে
পাইকগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়ছে
পাইকগাছায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মটর সাইকেল শোডাউনে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাইকগাছা জিরো পয়েন্টে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দু’পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জানা গেছে, খুলনা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম এর কর্মী সমর্থকদের একটি মটর সাইকেল শোডাউন কয়রা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলা সদরে পৌছায়। এরপর শোডাউনটি কপিলমুনি অভিমুখে রওনা দিলে জিরোপয়েন্ট, শান্তির মোড় ও সরল বাজারে নৌকা প্রতীকের কতিপয় কর্মী সমর্থকরা শোডাউনটি বাঁধা দেয়। এ সময় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের হামলায় ঈগল প্রতীকের ৪/৫জন কর্মী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান ও ওসি তদন্ত তুষার দাশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 