শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়ছে
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়ছে
৪০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়ছে

---  পাইকগাছায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মটর সাইকেল শোডাউনে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাইকগাছা জিরো পয়েন্টে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দু’পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জানা গেছে, খুলনা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম এর কর্মী সমর্থকদের একটি মটর সাইকেল শোডাউন কয়রা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলা সদরে পৌছায়। এরপর শোডাউনটি কপিলমুনি অভিমুখে রওনা দিলে জিরোপয়েন্ট, শান্তির মোড় ও সরল বাজারে নৌকা প্রতীকের কতিপয় কর্মী সমর্থকরা শোডাউনটি বাঁধা দেয়। এ সময় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের হামলায় ঈগল প্রতীকের ৪/৫জন কর্মী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান ও ওসি তদন্ত তুষার দাশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ