রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রশিদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত
খুলনা-৬ আসনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রশিদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান নৌকা প্রতিকে এক লক্ষ ৩০ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম ঈগল প্রতিককে ৫০ হাজার দুইশত ৬১ ভোট পেয়েছেন। রশিদুজ্জামান ৫২ হাজার সাত শত ৭০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।
জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। দুই উপজেলার মধ্যে পাইকগাছায় রয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১ জন। কয়রায় ৭টি ইউনিয়নে ১ লাখ ৭৩ হাজার ৫জন ভোটার।এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু, নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মির্জা গোলাম আজম, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি মনোনীত নাদির উদ্দীন খান, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস (এনপিপি) মনোনীত আবু সুফিয়ান ও ঈগল প্রতীক নিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 