শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। ২৬ জানুয়ারি সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা ও নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন,বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। গাছে পাখির বাসা স্থাপন করার সময় উপস্থিত ছিলেন,পরিবেশ কর্মি গনেশ দাস, আব্দুল বারিক, কওছার আলী, রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র, মনিরা আহমেদ, অর্থি সরকার,শাহিনুর রহমান, দিবাশীস সাধু প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। উপজেলার বিভিন্ন গাছে প্রায় ১৬শত মাটির পাত্র ও কাঠ-টিনের তৈরি বাসা স্থাপন করা হয়েছে।পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠ সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 