শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
![]()
খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান
৯ ফেব্রুয়ারি শুক্রবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা দপ্তর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সামনে এগুতে হবে। তিনি বলেন, মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষর্থীরা তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানভিত্তিক শিশুরা শারীরিক কসরৎ ও নৈপুণ্য প্রদর্শন করে। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 