বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লুটপাট ও ধর্ষনের ঘটনায় থানায় মামলা; গ্রেপ্তার-১
পাইকগাছায় লুটপাট ও ধর্ষনের ঘটনায় থানায় মামলা; গ্রেপ্তার-১
পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লু আটা দিয়ে লুটপাট ও ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। এ মামলায় পুলিশ ছামাদ সরদার ( ৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার দক্ষিণ রাড়ুলীর আবুল হোসেন সরদারের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন রাড়ুলী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ভিকটিমের স্বামী মান্নান সরদার( ৫০) সোমবার পাইকগাছা উপজেলার গড়ইখালী হাটের উদ্দেশ্যে কাঁচামাল নিয়ে ১১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে বাড়ি থেকে চলে যায়।
ঐ রাতে মই দিয়ে একতলা পাঁকা বিল্ডিং এর ছাদে উঠে দরজা ভেঙ্গে ২/৩ জন দস্যু ভিকটিমের ঘরে ঢোকে। এ সময় সে ঘরে একা ঘুমিয়ে ছিল। দস্যুরা প্রথমে ওড়না দিয়ে গৃহবধূর হাত-পা বেঁধে ফেলে। এরপর হত্যার ভয় দেখিয়ে তার কানে থাকা দু’আনা ওজনের দু’টি স্বর্নের দুল, ভ্যানাটি ব্যাগ থেকে ১১ হাজার টাকা ও গৃহবধূর ব্যবহৃত ১টি মোবাইলকেড়ে নেয়। পরবর্তীতে তার চোখে-মুখে আঠা জাতিয় পদার্থ দিয়ে দস্যুরা পর্যায়ক্রমে ধর্ষন করে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভোরে গোংরানির শব্দ পেয়ে প্রতিবেশি মহিলা বৃষ্টি খাতুন টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও ওসি মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থলে পৌছে ধর্ষিতার বিছানা থেকে রক্তমাখা বাঁলিশ, কাথা-কাপড়সহ ১টি সাবল উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী মান্নান সরদার বাদী হয়ে লুটপাট ও ধর্ষনের অভিযোগে অজ্ঞাতনামা ২/৩ জন দস্যুর বিরুদ্ধে ৩৯৪ পেনাল কোর্ড তৎসহ ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী) ২০২০ এর ৯ (৩) ধারায় মামলা করেছেন, যার নং-১৩।
এ বিষয়ে বাদী মান্নান সরদার বলেন,ভিকটিম একটু সুস্থ্য হয়ে সামান্য ফল জাতীয় কিছু খেতে পারছে এবং লোকজনও চিনতে পারছে। স্ত্রী’র চোখের অবস্থা ভালো। তিনি জঘন্য এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা চেয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ জানান, মামলায় এক জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দ্রুত এ মামলার ভালো ফলাফল দিতে পারবেন বলে জনিয়েছেন।






দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন 