বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ফার্নিচারের কাঠগোলা পুড়ে ভস্মীভূত; সাত লক্ষ টাকার ক্ষতি
পাইকগাছায় ফার্নিচারের কাঠগোলা পুড়ে ভস্মীভূত; সাত লক্ষ টাকার ক্ষতি
পাইকগাছায় আগুন লেগে দুটি ফার্নিচারের কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।আগুনে পুড়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাইকগাছা পৌরসভার বাতিখালী জনতা ব্যাংকের পিছনে দুটি ফার্নিচারের কাঠগোলায় আগুন লাগার ঘটনা ঘটে।স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে আগুন নেভনোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাৎক্ষনিক ভাবে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলা কয়রা ও আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করলেও পাইকগাছা থেকে পার্শ্ববর্তী উপজেলার দূরত্ব ৪০ থেকে ৫০ কি:মি হওয়া আসতে আসতে দুটি কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়।
পাইকগাছার মঠবাটি গ্রামের জয় মা ফার্নিচারের মালিক প্রকাশ বাছাড় জানান,তার কোনদানি,জালিকাটা মেশিন মটর,রোডার,গ্রান্ডিং,ডিল মেশিন,দরজা-জানালা,শোকেজ, সোফা,আলমারি,মেহগনি,বাদাম,কাঁঠাল,নিম,শিরিষ,কাঠের তক্তা সহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মিজান ফার্নিচার এর মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, তার ঘরে অনেক টাকার কাঠ ও মেশিন ছিলো যার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক যা পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিক রেজাউল হক জানান, তার একটি কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সেখানে দেড় লাখ টাকার বেশী মালামাল পুড়ে গেছে। সাতক্ষীরার আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কালাম মোড়ল বলেন, আমরা রাত ২:১০মি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত ৪ টার সময় পুরা আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থলে আসেন এবং আগুন নিভাতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সহযোগিতার আহ্বান জানান। পাইকগাছায় আগুন লাগার ঘটনা বাড়ছে, অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছে অনেক মানুষ। তাই দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়ন করার দাবি করেছে ভুক্তভূগীরা।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 