শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জাতীয় » বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন
প্রথম পাতা » জাতীয় » বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন
৪০৫ বার পঠিত
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন

 --- বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন। ৩ এপ্রিল বুধবার সকালে এই এলাকা পরিদর্শনে আসেন তিনি। এ সময় শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।এ সময় বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং অসহায় স্থানীয় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

বেনাপোল সীমান্ত পরিদর্শনকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবি মহাপরিচালককে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে বিজিবি মহাপরিচালক বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন কাষ্টমস এলাকা ও পুটখালি সীমান্তের চরের মাঠ পরিদর্শন করেন। এ সময় বিজিবি প্রধানের সফরসঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (ব্যুরো চিফ, বিএসবি), ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, লে. কর্নেল জামিল আহম্মেদ, লে. কর্নেল খুরশীদ আনোয়ারসহ বিজিবি‘র উধর্তন কর্মকর্তারা।

এদিকে বিজিবি মহাপরিচালকের আগমন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সময় সংক্ষিপ্ততার কারণে সীমান্তের কোনো বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি তিনি। বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে বেনাপোল সীমান্ত ছেড়ে যান।






জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)