শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

SW News24
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
২৬৩ বার পঠিত
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

 --- পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ও উফশী আউশ ধান ফসল এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে  আয়োজিত বীজ ও রাসায়নিক সার বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী।স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার  কৃষিবীদ অসীম কুমার দাশ।  বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ২০০ জনকে ১ কেজি করে পাট বীজ এবং উফশী আউশ ধান চাষের জন্য ২০০ জনকে ৫ কেজি করে ধানের বীজ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি বিতরণ করা হয়েছে।





কৃষি এর আরও খবর

মাগুরায় জাতীয় পাট দিবসে র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় জাতীয় পাট দিবসে র‍্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি
মাগুরায় মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে মাঠে জৈব সার প্রয়োগে কৃষকের ব্যস্ত সময় মাগুরায় মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে মাঠে জৈব সার প্রয়োগে কৃষকের ব্যস্ত সময়
পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি

আর্কাইভ