শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রকৃতি » কাঁচা আম চড়া দামে বিক্রি হচ্ছে
প্রথম পাতা » প্রকৃতি » কাঁচা আম চড়া দামে বিক্রি হচ্ছে
৪০৯ বার পঠিত
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঁচা আম চড়া দামে বিক্রি হচ্ছে

---

 বাজারে কাঁচা আম চড়া দামে বিক্রি হচ্ছে। কাঁচা আমের চাহিদা বেশি থাকায় বাগান মালিকরা এখনই গাছ থেকে অপুস্ট আম পেড়ে বিক্রি করছে। অন্য যে কোন বছরের তুলনায় এবার কাঁচা আমের দাম ও চাহিদা বেশি।ফলে কাঁচা আমে ভরে গেছে বাজার। বাজারগুলোতে বাণিজ্যিকভাবে কাঁচা আম কেনা-বেচা শুরু হয়েছে।উপজেলায় পাইকারদের আনাগোনা বাড়ায় প্রতিদিন শত শত মণ আম বেচাকেনা হচ্ছে। প্রতি মণ আম ১২ শত টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।কাচা আমের দাম ভালো পাওয়ায়আম চাষিরা খুশি। 

তীব্র দাবদাহে গোটা জেলার মানুষ বিপর্যস্ত। ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ধরনের ফসল। তবে বেশি শঙ্কায় আম চাষিরা।গরমে আম ঝরে পড়ছে। কোনো উপায় না পেয়ে কাঁচা আম বিক্রি করছেন ।আম চাষিরা বলছেন, কালবৈশাখিসহ উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা বেশী।তারা যেন লোকসানের মুখে না পড়ে তাই কাঁচা আম বিক্রি করে কিছুটা পুশিয়ে নিচ্ছে। এ আম  আচার ও চাটনির জন্য বিক্রি করা হচ্ছে। এবছর বাজারে কাঁচা আমের পরিমাণ যেমন বেশি তেমনি দামও চড়া। প্রতিদিন পাইকগাছা থেকে থেকে ২-৩ ট্রাক কাঁচা আম দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে।নুর ইসলাম জানান, কাঁচা আম কিনে বিভিন্ন কোম্পানি আচার, চাটনি, জেলি, কাঁচা আমের জুসসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে। তাই বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পাইকগাছা থেকে আম কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। আম ব্যবসায়ী  রহমান বলেন, বর্তমানে যে আমগুলো ভেঙে বাজারে বিক্রি করছি, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানি এই আম আমাদের থেকে সংগ্রহ করছে। আর তীব্র গরমে আমের চাটনির জন্য কাচা আমের চাহিদা বেড়েছ।

পুষ্টি বিশেজ্ঞরা বলছেন, কাঁচা আমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। বিশেষ করে, ওজন কমাতে, বমি ভাব দূর করতে, ডায়াবেটিস প্রতিরোধে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, চুল ও ত্বক উজ্জ্বল করতে। এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই ও একাধিক অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করতে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, দাবদাহে আম ঝরেপড়া রোধ করতে চাষিদের সেচসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। 





প্রকৃতি এর আরও খবর

পাইকগাছায় ঝরা পাতা কুড়িয়ে জ্বালানি; বিক্রি করে বাড়তি আয় পাইকগাছায় ঝরা পাতা কুড়িয়ে জ্বালানি; বিক্রি করে বাড়তি আয়
পাইকগাছায় শিমুল ফুল প্রকৃতি রাঙাচ্ছে পাইকগাছায় শিমুল ফুল প্রকৃতি রাঙাচ্ছে
পাইকগাছায় আমের ভালো ফলন নিশ্চিত করতে প্রস্ফুটিত মুকুলের পরিচর্যায় ব্যস্ত চাষী পাইকগাছায় আমের ভালো ফলন নিশ্চিত করতে প্রস্ফুটিত মুকুলের পরিচর্যায় ব্যস্ত চাষী
পাইকগাছায় আমের মুকুলের সোনালি রঙ; ছড়াচ্ছে মৌ মৌ গন্ধ পাইকগাছায় আমের মুকুলের সোনালি রঙ; ছড়াচ্ছে মৌ মৌ গন্ধ
পাইকগাছায় সজিনা গাছ ডালে ডাল ভর্তি ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুলে ভরে গেছে পাইকগাছায় সজিনা গাছ ডালে ডাল ভর্তি ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুলে ভরে গেছে
আফ্রিকার আকি ফল বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে আফ্রিকার আকি ফল বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে
বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৈলাম গাছ রোপণ বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৈলাম গাছ রোপণ
উৎকট গন্ধের গন্ধভাদালী ভেষজগুণ সম্পন্ন উৎকট গন্ধের গন্ধভাদালী ভেষজগুণ সম্পন্ন
জলবায়ু পরিবর্তনের কারণে পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা করছে গাছিরা জলবায়ু পরিবর্তনের কারণে পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা করছে গাছিরা
মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)