মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের লক্ষীপাশায় ছুরিকাঘাতে কিশোর নিহত
নড়াইলের লক্ষীপাশায় ছুরিকাঘাতে কিশোর নিহত

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক। তবে ঘটনার সময় ফয়সাল ভ্যান চালাচ্ছিল কিনা, বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ। তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।






মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার 