শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » প্রধানমন্ত্রীর পরামর্শে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করা হবে….পানি সম্পদ সচিব নাজমুল আহসান
প্রথম পাতা » আঞ্চলিক » প্রধানমন্ত্রীর পরামর্শে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করা হবে….পানি সম্পদ সচিব নাজমুল আহসান
৩১২ বার পঠিত
শনিবার ● ১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর পরামর্শে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করা হবে….পানি সম্পদ সচিব নাজমুল আহসান

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন---কালে এসব কথা বলেন।

নাজমুল আহসান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামত সহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা।এছাড়াও বলেন,বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত এবং মজবুত করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে সচিব নাজমুল আহসান এর নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকার সর্বস্তরের মানুষ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও নয়ন সহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)