বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
![]()
‘ক্রয়কারী বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার ২৬ জুন বুধবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ক্ষুদ্র শিল্পকে মাঝারি থেকে বৃহৎ পর্যায়ে নিয়ে আসতে হবে। যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ অর্থনীতিতে তত উন্নত। দেশীয়পণ্য ব্যবহার করার প্রতি সবাইকে উৎসাহিত করতে হবে। মানসম্মত দেশীয়পণ্য উৎপাদন করা প্রয়োজন। তাহলে বিদেশিপণ্যর প্রতি আগ্রহ হারাবে গ্রাহকরা। সরকার সকল উদ্যোক্তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিসিকের মাধ্যমে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে যার যার স্থান থেকে কাজ করার জন্য চেয়ারম্যান সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার ও বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান। খুলনা জেলা বিসিকের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের সাবেক দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (অব:) প্রকৌশলী মোঃ হায়দার আলী। অনুষ্ঠানে দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, খুলনা পল্লীবিদ্যুতের এজিএম মোঃ আতাউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিক, প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। ঢাকা বিসিক দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় খুলনা জেলা বিসিক এই অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 