শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
৩৪১ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ,ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,প্যানেল মেয়র তৈয়বুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন,  উপজেলা সিএ মোঃ হাবিবুর রহমান, কৃষ্ণ রায়, দীপংকর প্রশাদ মল্লিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

 ---অনুষ্ঠানে ধুমপান ও অন্যান্য তামাকের ক্ষতিকারক বিষয় সহ নানা ধরনের বিধি নিষেধের সচিত্র পরিদর্শন এর মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হয়। তামাকজাত পন্য নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ, প্রচার নিষেধ, তামাকজাত পন্যের আরো মুল্য বৃদ্ধি, তামাকজাত পন্য ব্যবহারে নিরুৎসাহিত করণ, তামাকজাত পন্য ব্যবহারের কুফল সম্পর্কে প্রচারের উপর বক্তরা গুরুত্বরোপ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)