শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » ৫ বছরে পাইকগাছায় ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন অতিরিক্ত চিংড়ি ও মাছ উৎপাদন
প্রথম পাতা » কৃষি » ৫ বছরে পাইকগাছায় ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন অতিরিক্ত চিংড়ি ও মাছ উৎপাদন
৬৫৯ বার পঠিত
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ বছরে পাইকগাছায় ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন অতিরিক্ত চিংড়ি ও মাছ উৎপাদন

---

এস ডব্লিউ নিউজ ॥

সরকারের নানামুখি পদক্ষেপ, মৎস্য অধিদপ্তরের নিবিড় তদারকি ও উন্নত চাষাবাদের ফলে গত ৫ বছরে চিংড়ি অধ্যুষিত পাইকগাছা উপজেলা থেকে অতিরিক্ত ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন চিংড়ি ও মাছ উৎপাদন হয়েছে। একই সাথে পূর্বের চেয়ে হেক্টর প্রতি ৪৫ কেজি চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এদিকে ১৯-২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৬ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। সূত্রমতে, ৮০’র দশকে উপকূলীয় এ উপজেলায় শুরু হয় লবণ পানির চিংড়ি চাষ। বর্তমানে উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে ছোট বড় প্রায় ৪ হাজার চিংড়ি ঘের রয়েছে। শুরুতেই সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করার ফলে হেক্টর প্রতি উৎপাদন ছিল খুবই কম। ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে চিংড়ি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা মুখি পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে নিবিড় মনিটরিং করে মৎস্য দপ্তর কর্তৃপক্ষ। এর ফলে ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি পায় চিংড়ি ও অন্যান্য মাছের। উপজেলা মৎস্য অফিসের সূত্রমতে, ২০১০ সালে উপজেলা থেকে চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয় ১১ হাজার ৮শ ৫৯ মেট্রিকটন। যার মধ্যে চিংড়ি ৫ হাজার মেট্রিকটন, পারশে, টেংরা সহ সাদা মাছ ২ হাজার ৪শ ৩৯ মেট্রিকটন, কাঁকড়া ৩ হাজার ২শ মেট্রিকটন, অন্যান্য চিংড়ি ১ হাজার ১শ ৬০ মেট্রিকটন। একই বছর হেক্টরপ্রতি চিংড়ি উৎপাদন হয় ৩শ কেজি। উৎপাদন বৃদ্ধির এ ধারাবাহিকতা অব্যহত থাকায় ২০১৫ সালে এসে চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয় ১৪ হাজার ৭শ ৩২ মেট্রিকটন। যার মধ্যে চিংড়ি ৫ হাজার ৯শ ৬০ মেট্রিকটন, সাদা মাছ ৪ হাজার ৭শ ২২ মেট্রিকটন, কাঁকড়া ৪ হাজার ৫০ মেট্রিকটন। হেক্টর প্রতি চিংড়ির উৎপাদন দাড়ায় ৩৪৫ কেজি। যা বিগত ৫ বছরে মোট উৎপাদনের ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন বেশি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল জানান, সরকারের নানামুখি পদক্ষেপ, মৎস্য অধিদপ্তরের নিবিড় তদারকি ও উন্নত চাষাবাদের ফলে সারা দেশের ন্যায় মৎস্য অধ্যুষিত এ উপজেলায় চিংড়ি সহ অন্যান্য মাছের উৎপাদন বেড়েছে।





কৃষি এর আরও খবর

তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)