বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
মাগুরায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : “দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ ল্গাাই” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে । মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ ফল মেলার আয়োজন করে । আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফল মেলার শুভ উদ্বোধন করেন । উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোজাম্মেল হক প্রমুখ। ৩ দিন ব্যাপী এ ফল মেলায় ৬টি স্টল অংশ নিয়েছে। এ স্টলে দেশি ফল আম, কাঁঠাল,পেঁয়ারা,কদবেল,আনারস,আমড়া,কলা,পেঁপে,দেশি খেজুরসহ নানা জাতের ফল প্রদর্শিত হচ্ছে । আগামী শনিবার এ ফল মেলায় সমাপনী হবে ।






ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত 