বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে অতিবর্ষণে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু
নড়াইলে অতিবর্ষণে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু

নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে অতিবর্ষণে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, বেতভিটা গ্রামে শহিদ ফকিরের মেয়ে আছিয়া খানম (৯) এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম (৯) বুধবার দুপুরে বাড়ির পাশে ডোবায় নামে। দুইদিনের অতিবর্ষণে ডোবায় পানি জমায় তারা গোসল করতে নামার পর তাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন। দুই শিশু সম্পর্কে ফুফু-ভাতিজি।
এ ঘটনায় দুইটি পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।






মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত 