শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী ও চালক আহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী ও চালক আহত
৩০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী ও চালক আহত

 --- খুলনার পাইকগাছায় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী সোহরাব মোল্লা ও চালক আফজাল আহত হয়েছেন। ১৯ জুন  বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে আলমসাধু ধানবোঝাই করে পাইকগাছা অভিমুখে যাওয়ার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সোহরাব মোল্লা আহত হন। তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন। স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় আলমসাধুর চালক কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ছাড়া আলমসাধু ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে ঝটিকা  অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)