শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক, থানায় মামলা
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক, থানায় মামলা
৩৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কপিলমুনিতে মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক, থানায় মামলা

---

পাইকগাছার কপিলমুনি ফাঁড়ির পুলিশ জনতার সহায়তা মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে। সে কপিলমুনির নাছিরপুর গ্রামের মো: কবির মোড়লের ছেলে ও কাশিমনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

পুলিশ জানায়, কপিলমুনি ফাঁড়ির পুলিশ নিয়মিত পেট্টোল ডিউটির সময়  ৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২ টার পরে কাশিমনগর বটতলা এলাকায় পৌছালে স্থানীয় জনতা মোটরসাইকেলের পুরনো যন্ত্রাংশসহ আলমগীর হোসেন নামে এক যুবককে তাদের কাছে সোর্পদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশকে জানায়, স্থানীয় সুমন মোড়ল নামে এক যুবক তাকে এগুলি বিক্রির জন্য দিয়েছিল। এছাড়া তার সাথে লতা ইউনিয়নের পুটিমারির সাত্তার গাজীর ছেলে আব্দুল আজিজ (৪৫), কাশিমনগর গ্রামের সোহরাব সরদারের ছেলে রাজু সরদার (২৬) ও একই এলাকার লেয়াকাত সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩০) জড়িত রয়েছে।

এ ঘটনায় পাইকগাছা থানায় আলমগীর ও কাশিমনগর গ্রামের মৃত তোফাজ্জেল মোড়লের ছেলে সুমন মোড়লসহ অন্যান্যদের আসামী করে একটি মামলা হয়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুন্ডু জানান, আলমগীর হোসেন নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় থানায় ২ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। তবে মূলহোতা সুমনসহ অন্যান্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আলমগীরসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তারা যন্ত্রাংশ খুলে বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

 

 

 

 

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)