বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাইকগাছায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ। মডারেটর ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অবপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, আঃ.সালাম, রেখা রাণী, মিন্টু সাহা, শারমিন আক্তার, স্বজল সরকার, সুকুমার বিশ্বাস, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, মাহফুজা সুলতানা, সুমন কুমার শীল। বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রথম রাউন্ডে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল বিজয় লাভ করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। এসময় বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত 