শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী
৩৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী

---
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ  দূর্যোগ প্রবণ উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদরের তিনরাস্তা সংলগ্ন মধুর মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচী বাস্তবায়নের উদ্যোক্তা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী দেবব্রত সরকার বলেন, প্রতিনিয়ত  নদী ভাঙ্গন, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে কয়রার মানুষ। ষাটের দশকে নির্মিত সেই দুর্বল বেড়িবাঁধ রয়েছে ঝুকিপূর্ণ। দির্ঘদিন তা সংস্কার না করায় ভাঙ্গন আতংকে দিন কাটে কয়রাবাসীর। তাই অধিক গুরুত্ব দিয়ে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর কয়রা উপজেলা শাখার আহবায়ক মোঃ তরিকুল ইসলাম বলেন, উপকূলীয এলাকা কয়রায় টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমরা সকলেই নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। যার কারণে বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার ও নির্মাণ কাজের পাশে শিডিউলের সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করার দাবী জানাই। কয়রার কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, কয়রা দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এখানকার সুন্দরবন হতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। এই অঞ্চলের সাদাসোনা বলে খ্যাতো বাগদা চিংড়ি উৎপাদন করে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত সব সম্ভবনার জায়গায় উন্নয়নে রয়েছে অনেক পিছিয়ে। সেই দিকটা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কয়রার আপামর জনসাধারণের প্রাণের দাবী দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অতীব জরুরী হয়ে পড়েছে।  গণস্বাক্ষরতা কর্মসূচীতে হাজার হাজার লোকজন স্বাক্ষর করেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আর্কাইভ