রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি :মাগুরায় বণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উলক্ষে রোববার দুপুরে শহরে বণাঢ্য র্যালী করে জেলা যুবদল । র্যালীতে জেলা যুব দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয় । পরে জেলা যুব দলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ , সাবেক সভাপতি মাগুরা জেলা যুবদলের খান হাসান ইমাম সুজা, মাগুরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।বক্তাগণ বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 