শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগের নৃশংসতার স্মরণে নড়াইলে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগের নৃশংসতার স্মরণে নড়াইলে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
৩০৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের নৃশংসতার স্মরণে নড়াইলে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

 

---
ফরহাদ খান, নড়াইল ; আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার স্মরণে নড়াইলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতায় জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা শাহাদাতবরণ করেন।

প্রধান অতিথির বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও নড়াইল জেলার শাখার সাবেক আমির মাওলানা মির্জা আশেক এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনের নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এছাড়া বক্তব্য দেন-জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারী আয়ুব হোসেন খান, অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান, জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, আকিদুল ইসলাম, হেমায়েতুল হক হিমু, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি-বৈঠার তান্ডবে আমাদের ভাইদের নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্মম এই হত্যাকান্ডের বিচার চাই। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ