বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন
নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রোগী দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার সোহেল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন-নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, হাসপাতালের চেয়ারম্যান আবু কাওসার, ডাক্তার আরাফাত হোসেন, ডাক্তার মাহমুদুল হাসানসহ অনেকে। ৮০ টাকার বিনিময়ে রোগীরা এখানে নিয়মিত চিকিৎসক দেখাতে পারবেন। উন্নতমানের যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয়সহ চিকিৎসাসেবা দেয়া হবে হাসপাতালটিতে। এখানে ১০টি বেড রয়েছে।






মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ
পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ 