বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
খুলনার পাইকগাছায় লবনপানি ঘের বিরোধী আন্দোলনে শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমিহীন সংগঠনের উদ্যোগে উপজেলার দেলুটির হরিণখোলা করুণাময়ী স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমিহীন সংগঠনের আহবায়ক উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজেরা করি এনজিওর কেন্দ্রীয় প্রতিনিধি রেজানুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র চন্দ্র সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, গোলাম মোস্তফা ও আতিয়ার রহমান সহ এনজিও প্রতিনিধি ও ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধ করে কৃষি জমি রক্ষা করা, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, খাস জমি জলাতে ভূমিহীন ও মৎস্যজীবীদের অধিকার দেওয়া, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করা, নদী খনন করে জলাবদ্ধতা নিরসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দাবি জানান।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 