শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনার অস্বাভাবিক মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনার অস্বাভাবিক মৃত্যু
২৫৬ বার পঠিত
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনার অস্বাভাবিক মৃত্যু

---

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনা মন্ডল (২০) এর মৃত্যু হয়েছে। সে কপিলমুনির গোলাবাটি এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ও কয়রা উপজেলার চান্নিরচক বউ বাজার এলাকার আনন্দ মন্ডলের সন্তান।

২৩ নভেম্বর শনিবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে নিজ ঘরে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানায়, চন্দনা ছাড়াও ঐ প্রকল্পে আরো ২ জন তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় বসবাস করে। চন্দনার সহকর্মী জুঁই জানান, রাত ৯ টার দিকে তারা এক সাথে কপিলমুনি বাজার থেকে কেনা-কাটা সেরে বাসায় আসে। তখন সে একেবারেই স্বাভাবিক ছিল। তবে বাসায় ফেরার পর চন্দনা বমি করতে থাকে। এসময় তারা স্থানীয় গ্রাম্য ডাক্তার মাহামুদুল্লাহকে বাসায় ডেকে আনলে ডাক্তার জানায়, তার পালস নেই কিভাবে চিকিৎসা করবেন। এসময় তিনি তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরেই তার মত্যৃ হয়। সহকর্মী জুঁই আরো জানায়, সে একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো। প্রায় আড়াই মাস আগে সে হারপিক পান করে। এরপর বিভিন্ন স্থানের চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ্য হয়।

এব্যাপারে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থল উপজেলার হরিঢালী পুলিশ ফাঁড়ির মধ্যে। তিনি হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ