শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ ১১২ দিন পর উত্তোলন
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ ১১২ দিন পর উত্তোলন
২২৩ বার পঠিত
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ ১১২ দিন পর উত্তোলন

---

মাগুরা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সুমন শেখের লাশ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে সুমন এর লাশ উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ই অগাস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ মারা যায়। ওইদিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম  ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। সুমন শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কান্নু শেখের ছেলে। মামলার তদন্তের স্বার্থে  আদালত সুমনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুর রহমান। এই মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।





অপরাধ এর আরও খবর

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)