শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা !
প্রথম পাতা » আঞ্চলিক » কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা !
২২৫ বার পঠিত
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা !

---

নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া উপজেলার ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এতে নদী ভাঙন আরো বাড়তে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এদিকে, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৪ সালে সাত কোটি টাকা ব্যয়ে কালিয়া ফেরিঘাট এলাকায় সিসিব্লক দিয়েছে। এখন সেইখানেই চলছে বালুর ব্যবসা। রোববার সকালে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে। কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ ট্রলারে করে বালু ফেলছেন এই সিসিব্লকের ওপর। এতে বালুর চাপে সিসিব্লক নদীতে ধসে যাবার সম্ভাবনা রয়েছে। আর সিসিব্লকের পাশ দিয়েই কালিয়া-খুলনা-গোপালগঞ্জ ব্যস্ততম সড়ক।

এলাকার মানুষ বলেন, সিসিব্লক রক্ষার্থে এখানে বালু ফেলা বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ বলেন, আমি কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল আখির কাছ থেকে দুই লাখ টাকা দিয়ে ওই স্থানে বালু রাখার জন্য চুক্তি করেছি। আমি জানতাম না, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। এখানে বালু রাখলে যদি কোনো ক্ষতি হয়, তাহলে রাখব না। এছাড়া অনেকেই নদীপাড়ে বালু রেখে ব্যবসা করছেন।

এদিকে, মোবাইল ফোনে একাধিকবার কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল আখির সঙ্গে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)