শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শহীদ ফরহাদ হোসেনের মরদেহ করব থেকে উত্তোলনে পরিবারের বাধা
প্রথম পাতা » আঞ্চলিক » শহীদ ফরহাদ হোসেনের মরদেহ করব থেকে উত্তোলনে পরিবারের বাধা
৩২২ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ ফরহাদ হোসেনের মরদেহ করব থেকে উত্তোলনে পরিবারের বাধা

---

মাগুরা প্রতিনিধি :পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  শহীদ ফরহাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা সম্ভব হয়নি।
আদালতের নির্দেশে  সোমবার দুপুরে ফরহাদের গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার রায়নগরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল গিয়েছিল ফরহাদ হোসেনের মরদেহ তার কবর থেকে উত্তোলনের জন্য। কিন্তু ফরহাদের পরিবারের সদস্যরা ধর্মীয় রীতিসহ নানা কারনে এ বিষয়ে রাজি হয়নি। যে কারনে তার মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন করা সম্ভব হয়নি।
নিহত ফরহাদ শ্রীপুরে রায়নগরের গোলাম মোস্তফার ছেলে ও চট্রগ্রাম বিশ্বাবিদ্যালয়ের ইতিহাস বিষয়ে ছাত্র ছিল। ঘটনার দিন মাগুরায় ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় ছাত্রজনতার গণ অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ সময় তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। কিন্তু অপর একটি পক্ষ এ বিষয়ে মামলা করেছে । যার সূত্র ধরে মাগুরা জেলা সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত ময়না তদন্তের জন্যে  মরদেহ উত্তোলনের আদেশ দিয়েছিলেন।
মরদেহ উত্তোলন করতে না দেয়া ও পূর্বে ময়না তদন্ত না হওয়ার বিষয়ে নিহত ফরহাদের বড় ভাই গোলাম কিবরিয়া বলেন, ফরহাদ গুলি বিদ্ধ হওয়ার পর পর আমরা পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে ময়না তদন্তের জন্য বলেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ময়না তদন্ত করেনি। এ ছাড়া আমাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন মামলা করিনি আমরা। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে কে বা কারা একটি মামলা করেছে । এ কারনে ও ধর্মীয় রীতি মেনে আমরা মরদেহ কবর থেকে পূণরায় কবর থেকে উত্তোলনের পক্ষে নই।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ