মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় অর্থনৈতিক শুমারি শুরু
খুলনায় অর্থনৈতিক শুমারি শুরু
![]()
সারাদেশের মতো ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে খুলনাতেও অর্থনৈতিক শুমারি, ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
শোভাযাত্রাটি বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন। মূল শুমারি কার্যক্রমে তালিকায় বিদ্যমান অর্থনৈতিক কর্মকান্ড সম্বলিত সকল খানা, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং প্রতিষ্ঠানের মালিকানার ধরন, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকান্ডের ধরণসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। উক্ত কার্যক্রমে প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি ব্যবহার করা হবে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 