বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
কয়রায় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
![]()
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের অনিয়মের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবা বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অর্থ আদায় করে থাকেন। এ ছাড়া তার কথা না শুনলে ঋনের টাকা দেওয়া হয় না। এমনকি তিনি সব সময় সদস্যদের সাথে খারাপ আচারন করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। যে কারনে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বদলি সহ শাস্তির দাবি জানাই। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মহিলা সমিতির পক্ষে নারী নেত্রী শামছুন্নাহার বেগম, রেশমা খাতুন, পলি রানী মন্ডল, ছায়রা খাতুন, মুসলিমা আক্তার, হালিমা খাতুন, ছালমা আক্তার, সুফিয়া খাতুন প্রমুখ। অভিযোগের ব্যাপারে সহকারি পল্রী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 