রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন
জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন।
রোববার দুপুরে ব্যাংকের সামনে আশাশুনি টু কালিগঞ্জ মেইন সড়কে উজিরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আল. সিরাজুল ইসলাম গাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সম্পাদক আবু ইসলাম মোড়ল, প্রভাষক আব্দুর রহমান মোড়ল, শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য আল. মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সাবেক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক গাজী, মেম্বার ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ, অমল সরকার, আব্দুস সাত্তার মোড়ল, জাকির হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, ৪৪ বছর পূর্বে বাজারের ব্যবসার জমজমাট ও আমাদের আন্তরিক সহযোগিতায় ব্যাংকটি চালুর পর থেকে ব্যাংক ও জনগনের ব্যবসায়িক অবস্থা একটি উন্নয়নমুখি অবস্থানে পৌছেছে। উজিরপুর একটি প্রসিদ্ধ বাজার, মৎস্য সেটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এটি সেফ জোনে অবস্থিত, বহু প্রতিষ্ঠান ও সকল মানুষের সহযোগিতায় ব্যাংকটি শান্তিপূর্ণ ভাবে ও নিরাপত্তার সাথে চলে এসেছে। ব্যাংকটিকে স্থানান্তরের জন্য একটি চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোন ভাবেই আমরা চক্রান্ত সফল করতে দেবনা। যত শীঘ্রই সম্ভব নতুন রুচি সম্মত বিল্ডিং নির্মান করে দেব। এরপরও স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে কঠোর প্রতিরোধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কারুজ্জামান উপস্থিত হয়ে ঘোষণা করেন, অন্যত্র যাওয়ার চেষ্টা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা যেমন আপনাদের দারা অসম্মানিত হয়নি, আমরাও আপনাদেরকে অসম্মানিত করিনি। আজকে বুঝলাম আপনারা ব্যাংকটিকে কতটা ভাল বাসেন। আমি ইতোমধ্যেই নতুন স্থানে স্থানান্তরের কার্যক্রম বন্ধ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ডিজিএম মহোদয়কে আপনাদের কথা জানিয়েছি। এখানে চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন গ্রাহক ও লেনদেন বৃদ্ধিসহ আপনাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা হলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো বলে আশা করি। তিনি ব্যাংকের কার্যক্রম গতিশীল করার জন্য সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 