শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষপূতি উৎসব
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষপূতি উৎসব
২১৩ বার পঠিত
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষপূতি উৎসব

---
মাগুরা প্রতিনিধি : “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে,এসো মিলি প্রাণের বন্ধনে” এ শ্লোগানে মাগুরা আব্দুল গণি (এজি) একাডেমী স্কুলের শতবর্ষপূতি উৎসব উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকালে স্কুল প্রাঙ্গন থেকে প্রত্যেক নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা গেঞ্জি টুপি নিয়ে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয় । বর্ণাঢ্য এ র‌্যালীটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভায়না মোড় ঢাকা রোড হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী এসে শেষে হয়। র‌্যালীতে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বাশিঁ,ঢোলসহ নানা সাজে সজ্জিত হয়ে নেচে গেলে উৎসব মুখর করে তোলে। র‌্যালী শেষে শহরের নোমানী ময়দানে দ্বিতীয় পর্বের জাতীয় পতাকা উওোলন ও পায়রা-বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেডের চিফ মেডিকেল অফিসার ডা: সিমিন মজিদ হোসেন, সুইডেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জাহাঙ্গীর এ খান সোহেল,বাংলাদেশ পোষ্ট অফিস এ প্রকল্প পরিচালক প্রকৌশলী আনজির আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী খায়রুল আনাম। বক্তব্য রাখেন মাগুরা আব্দুল গণি একাডেমীর প্রধান শিক্ষক মো: জহির হোসেন,অুষ্ঠানের আহবায়ক এ্যাড.আহমেদ হোসে ও সদস্য সচিব এ্যাড সাহেদ হাসান টগর প্রমুখ। বিকালে তৃতীয় পর্বে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেয় স্মৃতিচারণ অনুষ্ঠানে। সন্ধ্যায় স্থানীয় ও বাইরের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। রাতে ফোটানো হয় আতশবাশি। সমগ্র অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয় ।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ