শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় নড়াইল ক্রিকেট দল জয়ী
প্রথম পাতা » খেলা » মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় নড়াইল ক্রিকেট দল জয়ী
২৬৩ বার পঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় নড়াইল ক্রিকেট দল জয়ী

---
মাগুরা প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষে মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ (বিভাগীয় পর্যায়) এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় নড়াইল জেলা ক্রিকেট দল চুয়াডাঙ্গা ক্রিকেট দলকে হারিয়ে জয়ী হয়। গতকাল সোমবার সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান ও জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও জেলা ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় নড়াইল জেলা ক্রিকেট দল মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ক্রিকেট দলের। প্রথমে টসে জিতে চুয়াডাঙ্গা ক্রিকেট দল ফিল্ডিং করে। নির্ধারিত ৫০ ওভারে নড়াইল ক্রিকেট দল ৬ টি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে।  টুর্ণামেন্টে নড়াইল ক্রিকেট দলের ইসমাইল ৭১ বলে সর্ব্বোচ ৬০ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা ক্রিকেট দল ২১ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে।  উভয় দলের খেলা শেষে নড়াইল দল ৪ উইকেটে ১৭৮ রানে জয়ী হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করে। এ টুর্ণামেন্টে নড়াইল ,চুয়াডাঙ্গা,যশোর ক্রিকেট দল অংশ নিয়েছে।





খেলা এর আরও খবর

পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

আর্কাইভ