শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » দ্রুত নির্বাচিত সরকার গঠন করুন-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরহাদ
প্রথম পাতা » রাজনীতি » দ্রুত নির্বাচিত সরকার গঠন করুন-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরহাদ
২৯৪ বার পঠিত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত নির্বাচিত সরকার গঠন করুন-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরহাদ

---

ফরহাদ খান, নড়াইল ; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলোতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যে কারণে ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি। আল্লাহর কি লেখন-শেখ হাসিনাসহ সব এমপি পালিয়েছেন। শেখ আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তারা ক্ষমতা্য় থাকতে খুন, গুম আয়নাঘর, মিথ্যা মামলা, নির্যাতন, কারাগারে দিয়ে দমন-পীড়ন করেছে। ১৭ লক্ষ কোটি টাকা পাচার করেছে। প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকলেও নড়াইলের তেমন উন্নয়ন করেনি। প্রতিষ্ঠার দীর্ঘদিনেও আমাদা আদর্শ কলেজ এমপিওভুক্ত হয়নি। এলাকার উন্নয়ন করেনি।

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে এনপিপি লক্ষীপাশা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক না হবে। দ্রুত নির্বাচন দিন। ভোটাররা যাকে ইচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বর্তমানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূ্ল্যের দাম না কমিয়ে আবার ৪৫টি আইটেমের ওপর ভ্যাট ইমপোজ করা হয়েছে।

কৃষকদের উদ্দেশ্যে এনপিপি চেয়ারম্যান ফরহাদ বলেন, তারা খেটে খাওয়া মানুষ। অনেক গরিব মানুষ। তারা দেশের টাকা পাচার করেন না। দেশের উন্নয়ন করতে হলে বিনা সুদে প্রতিটি কৃষককে ১০ লাখ টাকা করে ঋণ দিতে হবে। শিল্প কলকারখানা করতে হবে।

এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় এবং লক্ষীপাশা ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি জহির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন-বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম রেজা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, সিনিয়র প্রভাষক রূপক মুখার্জি, এনপিপির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় সদস্য কাজী শওকত আলী, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্যা, আবুল কাশেম খান, শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, কে এম রবিউল ইসলাম, আসলাম মৃধাসহ অনেকে।

সম্মেলন শেষে এনপিপি লক্ষীপাশা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি জহির আহম্মদ, সাধারণ সম্পাদক জোবায়ের শেখ ও সাংগঠনিক সম্পাদক শেখ জিন্নাতের নাম ঘোষণা করেন-অনুষ্ঠানে প্রধান অতিথি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)