শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
খুলনার আওয়ামী লীগ নেতা ও কেসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের পুত্র।
উদ্ধারকারী এক মিশুক গাড়ি চালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়িতে আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলার রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।






সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ 