বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএমএ মাগুরা
শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএমএ মাগুরা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন মাগুরা জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মেডিকেল এসোয়িশেন মাগুরা জেলা শাখার সভাপতি ডাক্তার মো: আলিমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল তিবরণ করেন। এ সময় জেলা শাখার সহ-সভাপতি ডাক্তার আব্দুল্লাহেল কাফী,ডাক্তার শাহজাদ সেলিম,সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাই, যুগ্ম-সম্পাদক ডাক্তার নাজমুল হাসান, কোষাধ্যক্ষ ডাক্তার রোকনুজ্জামানসহ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাই বলেন,শীত বেড়ে যাওয়ায় আমরা এবার শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের শাখার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।






পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 