বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনা নগরীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
খুলনা নগরীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
খুলনা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বাগমারা ব্যাংকাস ২নং গলি থেকে তাদের আটক করে। এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিকেলে খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন।
আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন যশোরের কেশবপুর উপজেলার কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া মেইন রোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মোঃ সেলিম শেখের ছেলে আকাশ শেখ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, বুধবার ভোররাতে নগরীর বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছে থাকা বাটযুক্ত একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো একটি রড উদ্ধার করে পুলিশ। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আগস্টের আগে খুলনায় যে উপদ্রব ছিল সেটি বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেক কমে গিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনে আওতায় আনা হয়েছে অনেক কিশোর গ্যাংয়ের সদস্যদের। কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে কিশোর গ্যাংয়ের উপদ্রব দূর করতে তিনি সকলের সহযোগিত কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া মোহাঃ আহসান হাবিব ও খুলনা থানার অফিসার্স ইনচার্জ মুনীর উল গিয়াস।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 