শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় এসএসসি’৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় এসএসসি’৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা
৩১২ বার পঠিত
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় এসএসসি’৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা

---
মাগুরা প্রতিনিধি : “বন্ধু আজকে কিছু না দেখি,আজকে শুধু তোকে দেখি” এ শ্লোগান নিয়ে মাগুরায় এসএসসি’১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সরকারি কলেজ প্রাঙ্গনে এ ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হয় আড্ডা ও স্মৃতিচারণে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে এসএসসি’১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলায় র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলনমেলার আয়োজক মন্জরুল ইসলাম মুরাদ বলেন,দীর্ঘ দিন পর আমরা মাগুরা জেলার ১৯৯১ ব্যাচের বন্ধুরা মিলিত হলাম। এ এক নতুন আনন্দ। এ আয়োজনে আমাদের অনেক বন্ধু দূর-দূরান্ত থেকে এসেছে। আবার অনেক বন্ধু না আসায় আমাদের মনও খারাপ। এ অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে আমাদের অনেক বন্ধু মাসব্যাপী কাজ করেছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে,বন্ধুদের মিলিত আড্ডা, চা-কফি খাওয়া,স্কুল জীবনের স্মৃতিচারণ,র‌্যাফেল ড্র ও সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জেলার শিল্পীদের পাশাপাশি ,ঝিনাইদহ,যশোর ও ঢাকার প্রতিশ্রুতিশীল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)