শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
৩১৭ বার পঠিত
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

---  খুলনার আওয়ামী লীগ নেতা ও কেসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের পুত্র।

উদ্ধারকারী এক মিশুক গাড়ি চালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়িতে আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলার রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)