শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের আমাদা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের আমাদা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২২৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের আমাদা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

নড়াইলের আমাদা গ্রামের সন্তান পটুয়াখালী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম আবুল হাসানের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, মার্কপ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন-অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আসাদুজ্জামান মন্ডল, ইদ্রিস গাজী, রবিউল ইসলাম খান, সুলতান মাহমুদ, তরিকুল ইসলাম ছবি, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ, গিয়াস  খান, সালাহউদ্দিন খান, মিলন গাজী, ছমির মল্লিক, মশিয়ার রহমানসহ বিভিন্ন পেশার মানুষ।

এদিকে বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়ার আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান, নড়াইল পৌরসভা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন মল্লিকসহ অনেকে।

এছাড়া আগামী ২০ জানুয়ারি (সোমবার) আমাদা আদর্শ কলেজ চত্বরে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ওইদিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)