শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় সূধী সমাবেশে জেলা পুলিশ সুপার - সুন্দরবনের বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় সূধী সমাবেশে জেলা পুলিশ সুপার - সুন্দরবনের বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা
২৪৪ বার পঠিত
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় সূধী সমাবেশে জেলা পুলিশ সুপার - সুন্দরবনের বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা

---

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় সূধী সমাবেশে জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় কালে বলেছেন, সুন্দরবনের বনদস্যু ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

 

তিনি বলেন, সুন্দরবনের বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। সকলকে আইনের আওতায় আনা হবে। মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের  বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জনগনের সেবায় সর্বদা নিয়োজিত। কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন,  কোন সাধারণ সেবাগ্রহীতা পুলিশ দ্বারা হয়রানীর শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় পুলিশ সুপার আরো বলেন, জনগনের জন্য আমার দরজা সব সময় খোলা। তিনি  ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সূধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি,এম ইমদাদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন  , কয়রা উপজেলা  মুক্তিযোদ্ধা  সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব  মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য  সচিব নুরুল আমিন বাবুল,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম,  প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব  সদর উদ্দীন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আঃ রউফ, শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, প্রভাষক মইনউদ্দীন, এ্যাডঃ নজরুল ইসলাম, এ্যাডঃ অরবিন্দ কুমার সানা, উপজেলা ইমাম পরিষদের মাওলানা আইয়ুব আলী, মাওলানা  মোঃ ওয়ালিউল্ল্যাহ,  মাওলানা আওছাফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, শিক্ষক  মাওলানা হাবিবুল্ল্যাহ, সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাসিন আলম, স্থানীয সমাজ সেবক  সাইদুজ্জামান,  নূর বকস, শিক্ষার্থী রোহান বিতনে রউফ প্রমুখ।

 

সূধী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী

আর্কাইভ