মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » মাগুরায় প্লাস্টিক কালেকশন বুথ চালু
মাগুরায় প্লাস্টিক কালেকশন বুথ চালু

মাগুরা প্রতিনিধি : “প্লাস্টিক পলিথিন দিন উপহার নিন” এই প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিক কালেকশন বুথ চালু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খুলনা কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. আব্দুল কাদের। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কালেকশন বুথ এর আয়োজন করে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন।উদ্বোধন শেষে প্লাস্টিককের বোতল বুথে জমা দেয়ার পর বিভিন্ন রকম গাছ, চকলেট, সাবানসহ নানা উপহার দেয়া হয় । অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিককের ব্যবহারকে নিরুৎসাহিত করতে এ কার্যক্রম শুরু করা হয়েছে।






পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে 