শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
২৮৬ বার পঠিত
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

---
মাগুরা প্রতিনিধি : “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা স্টেডিয়ামে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো: হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মাহবুবুল রহমান,সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ,সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান,মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমান,মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলায় ১ম খেলায় বালিকা গ্রুপে মাগুরা সদর উপজেলা ফুটবল দল মুখোমখি হয় শালিখা উপজেলা ফুটবল দলের। এ খেলায় মাগুরা সদর ৫-০ গোলে শালিখা দলকে হারিয়ে জযী হয়। অপরদিকে,২য় খেলায় বালক গ্রুপে মাগুরা সদর -৬-১ গোলে শালিখা ফুটবল দলকে হারিয়ে জয়ী হয় । বুধবার বালিকা গ্রুপে ১ম খেলায়  মহম্মদপুর উপজেলা মুখোমুখি হবে শ্রীপুর ফুটবল দলের। ২য় খেলায় বালক গ্রুপে মহম্মদপুর দল মুখোমুখি হবে শ্রীপুর ফুটবল দলের। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ টুর্ণামেন্টে জেলা পর্যায়ের ৮টি ফুটবল দল অংশ নিয়েছে । আগামী বৃহস্পতিবার এ টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ হবে।





খেলা এর আরও খবর

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)