বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো, ফরহাদ। প্রতিযোগীতায় ৬ টি গ্রুপে ১৪ টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ মুক্তারুজ্জামান। অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মিরাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী , আর আই মোঃ আমিনুর রশীদ, পুলিশ সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীদেন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তত্বাবধানে ছিলেন পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার।






পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা 