শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরা সদর বালক-বালিকা চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » মাগুরা সদর বালক-বালিকা চ্যাম্পিয়ন
২১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সদর বালক-বালিকা চ্যাম্পিয়ন

---

মাগুরা প্রতিনিধি : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই  এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকালে মাগুরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।  অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান,সিভিল সার্জন ডাক্তার শামীম কবির , মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক , জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।

ফাইনালে  ১ম খেলায় বালিকা গ্রুপে মাগুরা সদর উপজেলা ফুটবল দল মুখোমখি হয় শ্রীপুর উপজেলা ফুটবল দলের। এ খেলায় উভয় দল  ১-১ গোলে ড্র করলে খেলা গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে মাগুরা সদর ৬-৫ গোলে জয়ী হয় ।  অপরদিকে,২য় খেলায় বালক গ্রুপে মাগুরা সদর ২-০ গোলে মহম্মদপুর ফুটবল দলকে হারিয়ে জয়ী হয় । খেলায় বালক গ্রুপে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মাগুরা সদর দলের আসিফ ও একই দলের আরিফুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ ও  সব্বোর্চ গোলদাতা মহম্মদপুর দলের মামুন পুরস্কার অর্জন করে । বালিকা গ্রুপে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মাগুরা সদর দলের সাদিয়া ও একই দলের জয়া ম্যান অব দ্যা ম্যাচ ও  সব্বোর্চ গোলদাতা শ্রীপুর দলের তুষা মন্ডল পুরস্কার অর্জন করে । মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ টুর্ণামেন্টে জেলা পর্যায়ের ৮টি ফুটবল দল অংশ নিয়ে ছিল ।





খেলা এর আরও খবর

পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)